ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের বড়াই গ্রামে স্ত্রীর গলা কেটে পালিয়েছেন স্বামী


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ১২:৪১

নাটোরের বড়াইগ্রামে বিউটি বেগম (৪৫) নামে এক স্ত্রী’র গলা কেটে হত্যা করে পালিয়েছেন তার স্বামী আব্দুল বারেক (৪৯)বড়াইগ্রাম  উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর স্কুলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে শনিবার দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিট  দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে আজ সকালে  পুলিশ লাশ উদ্ধার করে পরে লাশটিকে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। যানা যায় আব্দুল বারেক পেশায় একজন অটোভ্যান চালক তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে আছে বড়াইগ্রাম থানার এসআই জুবায়ের হোসেন জানান, রাত আড়াইটার দিকে ৯৯৯-এর ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ গোপালপুর স্কুলপাড়ায় আব্দুল বারেকের বাড়িতে যায় সেখানে গিয়ে তার ঘরে ধারালো অস্ত্রদিয়ে গলাকাটা অবস্থায় স্ত্রী বিউটি বেগমের লাশ পাওয়া যায়। এসময় আব্দুল বারেককে বাড়িতে পাওয়া যায়নি। তার ঘরের দরজা খোলা ছিল। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে স্বামী আব্দুল বারেক স্ত্রী বিউটি বেগমকে গলাকেটে হত্যা করেছেন। ঘটনার রহস্য উৎঘাটন এবং ঘাতক স্বামীকে গ্রেফতারের জন্য কাজ শুরু করেছে পুলিশ বলেও জানান ওসি।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ