ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাদারীপুরে নারী মাদক ব্যবসায়ীকে আটক


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৫-৯-২০২২ বিকাল ৫:৪৬

মাদারীপুরের রাজৈরে ইয়াবা, মদ ও নগদ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব ৮। শনিবার মধ্যরাতে পাট্রাবুকা এলাকার নিজ বাড়ী থেকে হিরন আক্তার (৩২) নামে নারী মাদক ব্যবসায়ী কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাতাশ’শ পঞ্চাশ পিস ইয়াবা, ৩০ লিটার চোলাইমদ ও নগদ ৬৩ হাজার টাকাসহ তাঁর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব -৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক লে: কমান্ডার কে.এম. শাইখ আকতারের নেতৃত্বে গতকাল রাতে রাজৈরের পাট্রাবুকা এলাকার হিরন আক্তারের বসত বাড়ি অভিযান পরিচালনা করে হিরন আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক করে। হিরন আক্তার একই এলাকার মৃত বুর্জুক খন্দকারের মেয়ে। তাঁর স্বামী হাসান তালুকদার।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা ও মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা, মদ ও অন্যান্য আলামতসহ রাজৈর থানায় হস্তান্তর করে হয়েছে। এব্যাপারে রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক