মঠবাড়িয়ায় একটি পরিবারকে হত্যা সহ বসত বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা
একটি পরিবারকে বসত ভিটে থেকে উচ্ছেদ করতে একটি সন্ত্রাসী গ্রুপ পরিকল্পিত ভাবে একাধিকবার হত্যার লিখিত অভিযোগ পাওয়া গেছে।অভিযোগে জানাগেছে,পিরোজপুরের মঠবাড়িয়ায় উত্তর মিঠাখালী নিবাসী মৃত আব্দুল কাদের হাওলাদারের কন্যা তালাক প্রাপ্ত তাছলিমা বেগম (৪০) ও তার ছেলে আরিফ (২২) কে তাছলিমার আপন বড় ভাই আফজাল হাওলাদার ও তার ছেলে রাসেল (২১) বোনের কবলাকৃত জমি গায়ের জোরে দখল করতে না পেরে বোন ও বোনের ছেলেকে কোন কারণ ছাড়াই হত্যার উদ্দেশ্যে একাধিকবার বেধরক মারধর করেছেন।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্যরা একাধিকবার সালিশ বৈঠক করলেও পুনরায় আফজাল ওই জমি জবর দখল করার চেষ্টায় বেপরোয়া হয়ে তাদের ওপর হামলা অব্যাহত রাখে। এক পর্যায়ে তাদের অসহ্য নির্যাতন সইতে না পেরে পাশর্^বর্তী ঘরের কোন পরিবারের কাছে জীবন বাঁচাতে আশ্রয় নিলেও তারাও তাদের হামলার শিকার হয়েছেন। বর্তমানে তাছলিমা ও তার সন্তান সহ প্রাণনাশের ভয়ে প্রতিনিয়ত শংকায় দিনাতিপাত করছেন। তাছলিমা জানান, আমার ভাই ও ভাতিজার নির্যাতনের ক্ষত আমার শরীরের অধিকাংশ জায়গায় দৃশ্য মান রয়েছে।
স্থানীয় গৃহবধু শারমিন আক্তার জানান, তাছলিমা বেগম তার আপন ভাইয়ের কাছ থেকে দুই কাঠা জমি সাবকবলা দলিল মূলে ক্রয় করেন। ওই জমি আফজাল হাওলাদার ক্রয় করতে না পেরে সেই থেকে এ জমি নিয়ে তাদের ভাই বোনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে আফজাল হাওলাদার একাধিকবার তার বোন তাছলিমা ও ভাগ্নে আরিফকে মারধর করে ও তাদের ঘরে থাকা নিত্য প্রয়োজনীয় মালামাল ও সকল আসবাব পত্র নিয়ে যায়। এ বিষয় মঠবাড়িয়া থানায় ২৪ সেপ্টেম্বর আফজাল ও তার ছেলে রাসেলকে অভিযুক্ত করে তাছলিমা বেগম থানা অফিসার ইনচার্জ বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এস আই সরোয়ার হোসেন বলেন, ঘটনাটির সরেজমিনে তদন্ত করলে আফজাল ও তার ছেলে রাসেলের বিভৎস নির্যাতনের চিত্র পরিলক্ষিত হয়। আফজাল বর্তমানে ঢাকা রয়েছেন। নির্ধারিত তারিখ অনুযায়ী আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। না হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয় অভিযুক্ত রাসেল বলেন, মূলত আমার ফুপুর ওপর মারধররের ঘটনাটি আমাদের অন্যায় হয়েছে। আগামী দিনগুলোতে এ ধরনের ঘটনা যাতে না হয় সে বিষয় তারা থানায় শক্ত প্রতিশ্রুতি দিতে বদ্ধ পরিকর।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ