ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে কৃষি কর্মকর্তার এসি বিলাসিতা!


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৭-৯-২০২২ দুপুর ১১:৫৪
রাজশাহীর তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লার এসি বিলাসিতা নিয়ে অফিস পাড়ায় ব্যাপক সমালোচনা বইছে। শুধু অফিসে নয় সরকারের দেয়া গাড়িতে এসি ব্যবহার করে রাজশাহী শহর থেকে নিয়োমিত চলাফেরা করেন এই এসি বিলাসী কর্মকর্তা। উপজেলা পর্যায়ের কর্মকর্তার এমন এসি বিলাসের খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাস পাড়ায় তোলপাড় শুরু হয়েছে। ফলে এধরনের বিলাসি কর্মকর্তারর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে জোরালো ভাবে।
 
জানা গেছে, উপজেলা পর্যায়ে কোন কর্মকর্তার দপ্তরে এসি ব্যবহার করতে পারবেন না এবং প্রত্যেক কর্মকর্তাকে থাকতে হবে স্টেশনে। কিন্তু উপজেলার অধিকাংশ কর্মকর্তা শহরে থেকে অফিস করেন। অথচ সরকার নতুন প্রজ্ঞাপন জারি করেন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়। শুধু মাত্র জ¦ালানী সংকট ও বিদ্যুৎ লোডশেডিং থেকে দেশবাসীকে রক্ষা করতে সরকার বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করেন। অবশ্য সরকারের এমন যুগোপযোগী সিদ্ধান্তে বিশ্লেষকরা স্বাদুবাদ জানালেও সরকারি কর্মকর্তা ৩টার আগেই অফিস বন্ধ করলেও ৮টার সময় আসেন না। এর একটাই কারণ কর্তাবাবুরা কর্মস্থলে না থাকার জন্য।
 
আজ দুপুরের দিকে উপজেলা কৃষি অফিসে গিয়ে দেখা যায়, কর্মকর্তার দপ্তরের চেয়ার ফাকা, পাশে বসে ছিলেন একজন। দপ্তরের উত্তর দিকের ওয়ালে লাগানো আছে এসি। এসময় কৃষি অফিসার কৃষি সম্প্রসারণ অফিসারের দপ্তরে ছিলেন।
 
তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লার কাছে এসির বিষয়ে জানতে চাইলে তিনি জানান আইন দেখেন, দেখে আমার বিরুদ্ধে নিউজ করে দেন বলেও দম্ভোক্তি প্রকাশ করেন এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত