ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চিঠি ফেলে চিঠি চত্বরের উদ্বোধন করলেন কুবি উপাচার্য


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২৭-৯-২০২২ দুপুর ১:৪০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)  একমাত্র গ্রাফিতিভিত্তিক সংগঠন বৃত্ত কুবির উদ্যোগে  'চিঠি চত্বর' নামক একটি চত্বর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায়  চিঠি চত্ত্বরের ডাকবক্সে চিঠি ফেলে এ চত্বরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বৃত্ত কুবির উপদেষ্টা প্রত্নতত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ সোহরাব উদ্দিন, বৃত্ত কুবির হেড অফ ফিন্যান্স আরাফাত রাফি,  হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট মাহফুজ রাব্বি, হেড অফ আর্ট এন্ড কালচার আখতারুজ্জামান পাভেল, হেড অফ মার্কেটিং তাওহীদ সানি, হেড অফ কমিউনিকেশন কানিজ ফাতেমা সুমি সহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, চিঠি চত্বরের যারা কাজ করেছেন সকলের উচিত নিজেদের চিঠি লেখা শুরু করা, সকলের মাঝে আবার চিঠি লেখার প্রবণতা যেনো সৃষ্টি হয় সেই চেষ্টা করা এবং এই চিঠি চত্বরকে সার্থক করা।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, স্কলারশিপের সময় যখন দেশের বাইরে ছিলাম তখন বাবা-মা, প্রিয়জনদের চিঠি পেতাম প্রায় তিন মাস পরপর, সেসময়ের স্মৃতিগুলা আজ খুব সতেজ হয়েছে এই চিঠি চত্বরের জন্য। 
 
তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন চমৎকার এবং অভিনব কাজ আরও করুক সেটাই আমাদের চাওয়া, বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনা নয়, এখানে সংস্কৃতি এবং ঐতিহ্যের চর্চাও হতে হবে।বৃত্ত কুবির হেড অফ মার্কেটিং তাওহীদ সানি বলেন, বৃত্ত কুবির নতুন কাজ চিঠি চত্বর। এই চত্বরে শিক্ষার্থীরা আসবে, আড্ডা দিবে এতেই এই চত্বরে সার্থকতা।
 
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ডিসেম্বর একটি দল হিসেবে আত্মপ্রকাশ করে বৃত্ত কুবি।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী