ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ১:৮
গাজীপুরের কোনাবাড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে একাধিক বার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  এঘটনায় ওই কিশোরী (১৬) বাবা রুস্তম আলী থানায় অভিযোগ করলে মঙ্গলবার রাতে মজনু মিয়া (৩৫) কে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত হলেন, সিরাজগঞ্জের বেলকুচি থানার খিদ্র গোপরেখি এলাকার মকবুল আকন্দের ছেলে মজনু মিয়া।
 
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ মাস আগে জীবিকার তাগিদে গাজীপুরের কোনাবাড়ি থানার দেওলিয়াবাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে রিকশা চালাতেন রুস্তম আলী। পরে তার মেয়েও স্থানীয় একটি ঝুটের গোডাউন চাকুরি করতেন। কিছুদিন যেতেই ওই ঝুটের গোডাউনে  আরেক শ্রমিক মজনু মিয়া ওই কিশোরীকে  রাস্তা ঘাটে উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায় তাকে বিয়ের প্রলোভন দিখিয়ে কুপ্রস্তাবও দেন। পরে গত ২৪ তারিখ বিকেলে প্রতিদিনের ন্যায় গোডাউনে কাজ শেষে বাড়ি ফেরার পথে মজনু মিয়া কিশোরীকে অপহরণ করে তাঁর বাসা বাড়িতে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করেন। সন্ধ্যা হলেও মেয়ের  কোন খোঁজ না পেয়ে বাসার আশপাশসহ আত্মীয় স্বজনের বাড়িতে খবর নিলেও কোন হদিস মিলেনি তাঁর । গত ২৭ তারিখ মেয়ের বাবা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মজনু মিয়া ওই কিশোরীকে রাস্তা থেকে অপহরণ করে বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে ওই কিশোরীর পরিবার মজনু মিয়ার বাসা বাড়িতে গেলে লম্পট মজনু তাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় এবং মেয়েকে উদ্ধার করে বাসায় নিয়ে  এসে  থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে গতকাল রাতেই মজনু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। 
 
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ওই কিশোরীর বাবা থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতেই গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে জানান তিনি । 

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ