মাদারীপুরে এসএসসি পরীক্ষাকে হাতুড়ি পেটার ঘটনায় মানববন্ধন
মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থী মাহাদী নূর চয়ন-এর উপর হামলা ও হাতুড়িপেটার ঘটনায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকালে শহরের আসমত আলী খান পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সামনেই ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্নস্থরের মানুষ অংশ নেন। এ সময় তারা মেধাবী শিক্ষার্থী মাহাদী নূর চয়ন-এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবী জানান।
সোমবার ভুগোল পরীক্ষায় অংশ নিতে ইউআই স্কুল কেন্দ্রে যায় চয়ন। পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে স্কুলের সামনে থেকে হেঁটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। পরে দুর্বৃত্তরা এলোপাতাড়ি হাতুড়িপেটা করে গুরুতর আহত করে। চয়নের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আহত চয়ন রহমান (১৭) আসমত আলী খান পাবলিক স্কুল এ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনি শ্রমিক ইউনিয়ন ও যুবলীগের নেতা মিজানুর রহমানের ছেলে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা ফায়েজুল শরীফ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, জেলা যুবলীগের নেতা কাজী রিপন, ছাত্রলীগের নেতা তানভীর মাহমুদ আবির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মারুফ, উপজেলা ছাত্রলীগের নেতা রিপন হাওলাদারসহ অনেকে। আহত চয়নের বাবা হরিকুমারিয়া এলাকার মিজানুর রহমান চুন্নু ছেলে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied