নির্ভীক সৈনিক
নির্ভীক সৈনিক
লিপি আক্তারমাতা!
সেই কবে উজ্জ্বল নক্ষত্র হতে ঝরে
পড়েছিলে বাংলার বুকে,
জল-কাদামাটি নিয়ে খেলাঘরে খেলারত
ছোট্ট শিশুটি
আজ নারীসূর্য।
চরম ধৈর্যে পাড়ি দিয়েছ বিক্ষুব্ধ সমুদ্র,
জয় করেছ ভয়ংকর মানব,
সয়েছ অসহনীয় যাতনা, নিরবে মেনেছ সকল অপমান।
স্বপ্নময় উজ্জ্বল দিনগুলো বেঁধেছ
বেদনার অন্ধ কারাগারে।
কঠিন তপস্যায় ব্রত জগৎ জননী।মাতা!
দগ্ধ হয়েছ নিরন্তর,
অনন্ত বেদনায় পুড়েছ সর্বক্ষণ,
ঝরিত অশ্রুতে ভিজেছে কপোল, তবুও হাসিমুখ
কভু থামেনি পথচলা।
দুঃস্বপ্নে ঘুমোতে পারোনি রাতভর,
চোখে ভেসেছে পিতার বুলেট বিদ্ধ ঝাঁঝরা
ক্ষতবিক্ষত দেহ,
কচিপ্রাণ রাসেলের কোমল রক্তাক্ত পবিত্র শরীর,
প্রিয় পরিজনের লাশের সারি।
এরপরও চলেছ অবিরাম করুণাময়ী জননী।মাতা!
দশহাতে সামলেছ দশদিক,
কখনো মমতাময়ী, কখনো রুদ্ররূপিনী,
নিরন্তর ছুটে চলা নির্ভীক সৈনিক তুমি,
ভালোবাসায় বুকে জড়িয়েছ
বুভুক্ষু বেদনাহত সন্তানদের।
ঘন বর্ষার জলে স্নাত হয়ে ধুয়েছ
ধুলোমাখা পতাকাটি।
ক্লান্তিহীন অন্ধকার রজনী দুহাতে সরিয়ে
বিশ্বকে দেখিয়েছ বাংলাদেশের ঝকঝকে মানচিত্র।
এমএসএম / এমএসএম
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ
“মাটির সুবাস ও আধুনিক নবান্ন” আব্দুল কাদের
“আতঙ্কের ছায়া” হানিফ রাজা
সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়তে চান রেজাউদ্দিন স্টালিন
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪টি ছোটকাকু প্রকাশিত
“শেষ দেখা হয়নি” মুহাম্মদ আকাশ মিয়া
“সিগনেচার” সামছুল আলম শিমুল
“দিওয়ান-ই-শামস -ই তাবরিজি : জালালুদ্দিন রুমি ” এস ডি সুব্রত
“অন্ন ও অন্যায়” সুলেখা আক্তার শান্তা
“কাকতাড়ুয়া নাকি ভূত” আসাদ সরকার
“জীবন-প্রেমিক” বিশ্বজিৎ মণ্ডল
“মেঘের এপিটাফ” জসীম উদ্দীন মুহম্মদ