ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে শিবনদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৯-৯-২০২২ দুপুর ১২:২
রাজশাহীর তানোরে শিবনদীর বুরুজ ঘাটে ব্রীজের নিচে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে জামাল হোসেন (৪২) নামে একব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি তানোর পৌর এলাকার বুরুজ মহল্লায়। তিনি ওই মহল্লার মৃত সমতুল্লার পুত্র। গতকাল (২৮ সেপ্টেম্বর) রাতে শিবনদীর বুরুজ ঘাটে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
পরিবার সূত্রে জানা গেছে, জামাল প্রতিদিনের মতো বুধবার পাতানো কারেন্ট জাল দেখতে শিবনদীতে যায়। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশ মেঘাছন্ন ও ঝড়বৃষ্টি শুরু হলে ব্রীজের তলে অবস্থান নেয় জামাল। এ সময় বজ্রপাতে নদীতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই জামাল মারা যায়। পরে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
 
বিষয়টি নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনাটি নিয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতের লাশ উদ্ধার করে আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা দাফনের ব্যবস্থা করেন বলে জানান ওসি।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত