সিঁড়ির নিচে কাঁদছিল ৩ মাসের শিশু, উদ্ধার করলো পুলিশ
গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে প্রিমিয়ার ব্যাংকের সিঁড়ির নিচে তিন মাস বয়সী একটি কন্যা শিশুকে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭ টা ১০ মিনিটের দিকে সিঁড়ির নিচে ওই শিশুর কান্না শুনতে পায় ব্যাংকের সিকিউরিটি। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে।
সিকিউরিটি গার্ড মোস্তফা ফকির ও স্থানীয়রা জানান, সকাল ৭ টায় ব্যাংকের কেঁচি গেট খুলে উপরে উঠি। পরে ৭ টা ১০ মিনিটের দিকে একটি শিশু বাচ্চার কান্না শুনে নিচতলায় এসে দেখেন সিঁড়ির নিচে কান্না করছে শিশুটি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে গেছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার এসআই তাপস কুমার ওঝা বলেন, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক দুই থেকে তিন মাস হবে। শিশুটির পাশে একটি ব্যাগও ছিল। ব্যাগের মধ্যে দুধের ফিডার ও কিছু জামাকাপড় ছিল।
তিনি আরও বলেন, শিশুটি সুস্থ আছে তবুও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ চেক করে মূল ঘটনা জানার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ শিশুটিকে ফেলে রেখে চলে গেছে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied