রেলের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়ে কাজ করছে সরকার
রেলের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়ে সরকার কাজ করছে এবং তারই ধারাবাহিকতায় জনবল নিয়োগসহ ঈশ^রদী লোকোসেড এবং পাকশী অঞ্চলে অনেক উন্নয়ন কাজ করা হবে বলে জানিয়েছেন,রেলপথ সচিব ড.মোঃ হুমায়ুন কবীর। তিনদিন ব্যাপি পশ্চিমাঞ্চল রেলের বিভিন্ন এলাকা পরিদর্শনসহ নানা কর্মসূচিতে অংশ গ্রহনের উদ্দেশ্যে এসে প্রথম দিন বুধবার সন্ধ্যায় ঈশ^রদী লোকোসেড পরিদর্শন শেষে তিনি জনকন্ঠকে এসব কথা বলেন।
তিনি আরও বলেন,ঈশ^রদীসহ বিভিন্ন কারখানাতে যে সব পদ শ্যূণ্য রয়েছে সেসব পদ পূরণ হলে জনবল বৃদ্ধি পাবে এবং কারখানাগুলিতে কর্মচাঞ্চল্য ফিরে আসবে। দেশে নতুন নতুন রেলপথ বসানো হচ্ছে। ঈশ্বরদী রেলওয়ে লোকোমোটিভ আরও আধুনিকায়ন হবে। জনবল নিয়োগে যে নতুন নীতিমালা গ্রহণ করা হয়েছে তাতে অভিজ্ঞতার গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও তিনি ঈশ^রদী ফুট ওভার ব্রীজ উন্নয়ন,স্টেশন আধুনিকায়ন,রেলে ভ’মি বিভাগের উন্নয়ন,টিএলআর ও আউট সোসিং এর মাধ্যমে লোক নিয়োগের গুরুত্বপূর্ণ দিক নিয়েও কথা বলেন।
এসময় পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার,পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আসাদুল হক,প্রধান মেকানিক্যাল প্রকৌশলী কুদরতই খোদা,চীফ কমান্ডেন্ট আসাবুল ইসলাম,পাকশীর ভারপ্রাপ্ত বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আব্দুর রহিম, বিভাগীয় প্রকৌশলী (ডিএন-২) বীরবল মন্ডল, বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (লোকো) আশিষ কুমার মন্ডল, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন) মমতাজুল ইসলাম, বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার হোসেন, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিমুল আক্তার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েসসহ সকল বিভাগীয় প্রধান কর্মকর্তাবৃন্দ,লোকোসেড ইনচার্জ সারেক জামান এবং ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না ও সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান উপস্থিত ছিলেন। এছাড়াও রেল সচিব পাকশীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন এবং পাকশী বিভাগীয় কার্যালয়ে রেল কর্মকর্তা,লোকো মাস্টার ও গার্ডদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার