গাজীপুরের কোনাবাড়িতে তুরাগ নদে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
গাজীপুরের কোনাবাড়ি জরুন এলাকায় তুরাগ নদে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে রাফি ইসলাম (১১) এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে । শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল উদ্ধার কাজ চালাচ্ছে । নিখোঁজ রাফি কোনাবাড়ি জরুন উত্তরপাড়া দারুল উলুম মাদরাসাতুস ছুফফাহ এর হিফজ বিভাগের ছাত্র । সে সিরাজগঞ্জ সদর উপজেলার মেসড়া গ্রামের রুবেল হোসেনের ছেলে ।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে ওই মাদ্রাসার ৫ বন্ধু মিলে জরুন এলাকার তুরাগে নদে গোসল করতে যায় । বাকী ৪ জন ফিরে আসলেও নিখোঁজ হয় রাফি । স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় । টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দল শুক্রবার সকাল থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ।
কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক নিখোঁজে বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে । মরদেহ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied