স্বজনের খোঁজ মেলেনি সেই শিশুর স্থান হলো সোনামনি আবাসনে
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়িতে প্রিমিয়ার ব্যাংকের সিঁড়িতে ফেলে রাখা সেই শিশু কন্যার স্বজনের খোঁজ মেলেনি। এজন্য শিশুটিকে লালনপালন জন্য গাজীপুর সমাজ সেবা অধিদপ্তর ও আদালতের মাধ্যমে ঢাকার সোনামনি আবসনে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে শিশুটিকে ওই আবাসনে পাঠানো হয় বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।
ওসি আবু সিদ্দিক বলেন, শিশুটিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালে পরীক্ষা-নিরিক্ষা করা হয়। সেখান থেকে গাজীপুর সমাজ সেবা অধিদপ্তর ও আদালতের মাধ্যমে ঢাকার সোনামনি আবসনে পাঠানো হয়েছে। প্রকৃত অভিভাবক না পাওয়া পর্যন্ত শিশুটিকে সেখানেই লালনপালন করা হবে।
এরআগে, বৃহস্পতিবার সকাল ৭ টা ১০ মিনিটের দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে প্রিমিয়ার ব্যাংকের সিঁড়িতে তিন মাস বয়সী ওই শিশুকে কান্নারত অবস্থায় দেখতে পায় ব্যাংকের সিকিউরিটি। পরে পুলিশকে খবর দিলে তারা এসে শিশুটিকে উদ্ধার করে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied