ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামনগরে হিন্দু পরিবারের বসত বাড়িতে লবণ পানি মিশ্রিত বালি তুলার অভিযোগ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৩০-৯-২০২২ দুপুর ২:৫৮
সাতক্ষীরা -শ্যামনগর উপজেলার বড়কুপট গ্রামের উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নব্য এমপি লীগার অবৈধভাবে নদীর বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

অভিযোগ, তিনি স্থানীয় এক বড়মাপের জনপ্রতিনিধির সুন্দরবন বিষয়ক কর্মকর্তা পরিচয়ে আবার কখনো সাংবাদিক পরিচয়ে এ কাজ করে যাচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার তাকে জরিমানা করা হলেও থেমে নেই তার অপকর্ম।
বড়কুপট গ্রামের দীপঙ্কর ম-ল জানান, আব্দুর রহমান বাবু সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেও তিনি স্থানীয় বড় মাপের জনপ্রতিনিধিল কাছের লোক বলে পরিচিত। হেন অপকর্ম নেই যে তিনি করেন না। তার বসত ভিটার পাশে দুই বছর আগে একরামুল হোসেন ও হুমায়ুন গাজীর জমি লিজ নিয়ে তাতে সরাসরি নদী থেকে মেশিনের মাধ্যমে বালিযুক্ত লোনা পানি তুলে ব্যবসা পরিচালনা করে আসছেন ওই আব্দুর রহমান। লোনা পানি ও বালি উত্তোলন করায় তার বসত ভিটায় মিষ্টি পানির পুকুর লবনাক্ত হয়ে গেছে। এ ছাড়া বাড়ির উঠান, সবজি খেত, রান্না ঘর, মুরগির খামার, তুলসী তলা পানির নীচে ডুবে গেছে। পানি বেড়ে যাওয়ায় ঘরের বারান্দায় পানি ওঠার উপক্রম। গোসল করা ও ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে উঠেছে। দুষ্কর হয়েছে বসবাস করা। স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েও কোন লাভ হয়নি। গায়ের জোরে বালি ও পানি উত্তোলন করার প্রতিবাদ করলে তাকে ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বাবু। এর প্রতিকার না হলে তাকে অন্যত্র চলে যাওয়া ছাড়া কোন উপায় থাকবে না।
দীপঙ্কর ম-ল আরো জানান, নওয়াবেকি গণমুখী ফাউ-েশনের সমৃদ্দি বাড়ি প্রকল্পের অধীনে তার বাড়িটি প্রথম হওয়ায় এটিএন বাংলা টেলিভিশনে প্রচার করে। এনিয়ে একটি বইও প্রকাশ করা হয়। সেই বাড়িটি এখন বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। প্রতিকার চেয়ে তিনি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন মঙ্গলবার।
তবে আব্দুর রহমান বাবুর সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি রিসিভ করেননি। তবে তার কাছের লোক বলে পরিচিত আবু হাসান জানান, এমপি সাহেবের ডাকে তিনি বিশেষ কাজে গেছেন। বোঝেন তো— ভাইকে কত ব্যস্ত থাকতে হয়। বর্তমানে ধুমঘাটের নরেন্দ্রনাথ মুন্ডা  হত্যা মামলার আসামীদের জামিন করানো ও পুলিশ যাতে আসামীদের না ধরে সেজন্য তদ্বির তাগাদায় ব্যস্ত থাকেন ।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা