দুর্গাপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা
নেত্রকোণার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও আদিবাসী নেতা সুব্রত সাংমা‘র ওপর অতর্কিত হামলা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের রাশীমনি বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ওই এলাকার কাজল মিয়া নামের এক ব্যবসায়ীর সাথে বর্তমান চেয়ারম্যানের ভাই বদিউজ্জামান বদি‘র কথা কাটাকাটি‘র এক পর্যায়ে মারধরের ঘটনা শুরু হয়। পরবর্তিতে এ নিয়ে সাবেক চেয়ারম্যান শুভ্রত সাংমা কথা বলতে গেলে তার ওপর অতর্কিত হামলা চালায় বর্তমান চেয়ারম্যানের ভাই সহ অন্যান্যরা। হামলায় গুরুতর আহত সুভ্রত সাংমা, সবুজ মিয়া ও যুবলীগ নেতা উমর ফারুক বাবু। প্রথমে তাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা ও সবুজ মিয়া কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উপজেলা আ‘লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুব্রত সাংমার ওপর হামলার প্রতিবাদ ও দোষিদের দ্রুত গ্রেফতারের দাবীতে পৌরশহরে বিক্ষোভ মিছিল করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর
ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। এ নিয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন