তালাবদ্ধ বাসা থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার
রাজধানী কামরাঙ্গীরচর হাসান নগর ভান্ডারী মোড় এলাকার একটি বাসা থেকে এক প্রতিবন্ধীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফজল মিয়া (৫০) পেশায় তিনি ভিক্ষাবৃত্তি করতেন। রংপুর জেলার বাসিন্দা সে, তার বাবার নাম আব্দুল বারী। সত্যতা নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপ পরিদর্শক এসআই অনিরুদ্ধ রায়।
তিনি বলেন, খবর পেয়ে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটায় ভান্ডারী মোড় লিটনের বাড়ির দ্বিতীয় তলার কক্ষের তালা ভেঙ্গে ফ্লোর থেকে তার অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার লাশ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরো বলেন, মৃত ব্যক্তি দুই হাত নেই তিনি প্রতিবন্ধী ছিল। ভিক্ষাবৃত্তি করতেন। সে তার দ্বিতীয় স্ত্রী ও পরিবার নিয়ে নিয়ে ওই বাসায় থাকতেন বলে প্রাথমিকভাবে জানা যায়। মৃত ব্যক্তির শরীর অর্ধপচনশীল। এটি একটি হত্যাকান্ড কিনা তা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
প্রীতি / প্রীতি
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান