এনজিও ম্যানেজারের হাতে এক নারীকে শ্লীলতাহানি মারধোরের অভিযোগ
লাখ টাকার লোন দেয়ার কথা বলে দীর্ঘ দিন ঘুরিয়ে এক নারী গ্রাহককে মাধর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে পটুুয়াখালীর গলাচিপা উপজেলার এক এনজিও ম্যানেজারের বিরুদ্ধে। মামলা সূত্রে জানা যায়, হতদরিদ্র গ্রাহক হিসেবে এনজিও সমিতির নিয়োমানুযায়ী ছয় মাস পূর্বে লোন নেয়ার টাকা পরিষদ করে পূনোরায় ১ লাখ টাকা দরকার হলে সমিতি'র ম্যানেজারের কাছে গেলে, নিয়োমানুযায়ী সমিতির সঞ্চয় হিসেবের খাতায় বিশ (২০) হাজার টাকা দেখাতে হয় বলে ম্যানেজার তাকে পরামর্শ দেন।
সে অনুযায়ী গত ২০'শে জুন ২০২২ইং তারিখে সমিতির ম্যানেজারের কাছে নগত বিশ হাজার টাকা ও লোন এর কাগজ পত্র, ফরম সংগ্রহ বাবদ আরও ২ হাজার ৫'শত টাকা জামা দেন। কিন্তু দীর্ঘ দুই মাস ঘুরিয়ে কোন লোনর ব্যবস্থা করে দেয়নি চিকনিকান্দী ইউনিয়ন শাখার বেসরকারি প্রতিষ্ঠান পল্লী প্রোগ্রতী সংস্থার ম্যানেজার মোঃ শামীম খান।
ভিকটিম পূনোরায় সর্ব শেষ ২৭ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে অফিসে লোন এর টাকা আনতে গেলে বিভিন্ন তালবাহানা করে পল্লী প্রোগ্রতী সংস্থার শাখা প্রধান কর্মকর্তা। এতে করে ভিকটিম হতাশা গ্রস্ত হয়ে তার পূর্বের জমানো ১৭'শত সহ জমাকৃত ২৪ হাজার ২'শত ৬০ টাকা ফেরৎ চাইলে এক পর্যায়ে তার উপর ক্ষিপ্ত হয়ে তার টাকা নেয়ার কথা অস্বীকার করে সংস্থার ম্যানেজার।
এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে ম্যানেজার ও অফিসর কর্মরত আরো একজন তাকে চুলের মুঠো ধরে মারধর সহ শ্লীলতাহানী করে। শুধু তাই নয়, টেবিলে থাকা পেপার ওয়েট ছুড়েঁ মারলেও অল্পতে রক্ষাপান। এবিষয়ে ভিকটি সনাতন ধর্মাবলম্বী ঐ নারী আইনী বিচার চেয়ে মারধর ও শ্লীলতাহানী হওয়ায়, ন্যায় বিচার চেয়ে ২৮ সেপ্টেম্বর বুধবার ২০২২ইং দুই জনকে আসামী করে দন্ড বিধির ৪০৬/৪২০/৩২৩/৩৫৪/৩০৭/৫০৬(২)/১০৯ ধারায় মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত গলাচিপায় মামলা দায়ের করেন। যার মামলা নম্বর সি, আর ৮০৯।
এবিষয়ে অভিযুক্ত পল্লী প্রোগ্রতী সংস্থার ম্যানেজারের কাছে মুঠোফোনে জানতে চাইলে, টাকা নেয়ার ঘটনা অস্বীকার করলেও, কথার এক পর্যায়ে ঘটনার বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে মিমাংশা হয়েছে বলে মারধর ও শ্লীলতাহানির ঘটনা অস্বীকার করেন। এব্যাপার স্থানীয় ইউপি চেয়ারম্যান মুঠোফোনে জানান, বিষয়টি শুনেছি। তবে ঘটনা যদি বাস্তবিক হয়ে থাকলে তাহলে অত্যান্ত দুঃখজনক। খোজঁখবর নিয়ে বিস্তারিত বলতে পারবো।
প্রীতি / প্রীতি
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের