ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সাড়ে তিনবছরেও হয়নি চালু, নষ্ট হচ্ছে হাসপাতালের যন্ত্রপাতি


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৩-১০-২০২২ দুপুর ১:৬

মাদারীপুরে হস্তান্তরের সাড়ে তিনবছর হলেও চালু হয়নি আড়াইশ শয্যাবিশিষ্ট হাসপাতাল। আছে কোটি কোটি টাকার সরঞ্জাম। রয়েছে সাততলা বিশিষ্ট আধুনিক নতুন ভবন। কিন্তু হস্তান্তরের সাড়ে তিনবছরেও চালু হয়নি। নষ্ট হচ্ছে হাসপাতালের কোটি টাকার যন্ত্রপাতি। ফলে মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জেলাবাসী। 

সরেজমিনে জানা যায়, দুটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয় মাদারীপুর জেলা সদর হাসপাতাল। এতে ব্যয় হয় ৩০ কোটি টাকা। ২০১৯ সালের ১২ নভেম্বর গণপূর্ত অধিদফতর স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে হাসপাতালটি। রয়েছে তিনকোটি টাকা মূল্যের সিটি স্ক্যান মেশিন। আছে ডিজিটাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, ১০টি কার্ডিয়াক মনিটর, আধুনিক জেনারেটরসহ কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। প্রতিবন্ধী রোগীদের জন্য রয়েছে লিফটের ব্যবস্থা। এতোকিছু থাকার পরও হাসপাতালটি চালু না হওয়ায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা।

মাদারীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সৈয়দারবালী মৌজার উপর দাঁড়িয়ে আছে হাসপাতালের নতুন সাততলা ভবন। অথচ পাশের পুরনো ১০০ শয্যার ভবনে নামমাত্র চিকিৎসা দিয়ে গুরুতর রোগীদের পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। ফলে মাঝপথেই অনেক রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের।

খাগছাড়া এলাকা থেকে আসা কালু মিয়া বলেন, এই সুন্দর হাসপাতাল করেছে। কিন্তু চালু হয় না। ফলে জেলাবাসী উন্নত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। আমরা চাই দ্রুত এই হাসপাতালটি চালু করা হোক। স্থানীয় বাসিন্দা ছরোয়ার সকালের সময়কে বলেন এখানে কোনোরকম সেবা দিয়েই ফরিদপুর কিংবা ঢাকা পাঠানো হয়। তখন মাঝপথে অনেক রোগীর মৃত্যু হয়। এই হাসপাতালটি চালু হলে সাধারণ রোগীরা উপকৃত হবে। জনস্বার্থে দ্রুত এটি চালু করা দরকার।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খান জানান, বিভিন্ন উপজেলা থেকে জনবল সংগ্রহ করে হাসপাতালটি শিগগিরই চালু করা হবে। এছাড়া এটি পূর্ণাঙ্গ চালু করতে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে চিঠি দেওয়া হয়েছে। খুব দ্রুত পূর্ণাঙ্গ চালু হবে।

প্রীতি / প্রীতি

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু