ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে দৌলতপুর উপজেলা প্রশাসন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ৪:৩৪
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে মানিকগঞ্জ জেলার অন্যান্য উপজেলার পাশাপাশি দৌলতপুর উপজেলা প্রশাসন মাঠে নেমে কঠোর তদারকি চালিয়ে যাচ্ছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করছেন তারা। হাট-বাজার, রাস্তাঘাটসহ মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-সহ প্রশাসনিক কর্মকর্তারা।
 
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে উপস্থিত থেকে জনসচেতনামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি মাইক দিয়ে লোকজনকে ঘর থেকে বাইরে বের না হওয়ার অনুরোধ করেন।
 
লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করায় দৌলতপুর উপজেলা প্রশাসন এ পর্যন্ত বিভিন্ন ব‌্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড এবং ৪৩টি মামলা দায়ের করেছে। এছাড়া বিনা প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন পুলিশের বিশেষ নজরদারিতে তাদের আবার ঘরে ফেরত পাঠানো হচ্ছে।
 
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুল হাসান জানান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। এছাড়াও জনসচেতনামূলক প্রচারণা চালানো হচ্ছে। উপজেলা প্রশাসনের কঠোর তদারকিতে লগডাউন বাস্তবায়নের পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে সর্বত্র চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি। 

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ