ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

এপিএ চুক্তি বাস্তবায়নে বশেমুরকৃবি'র দ্বিতীয়স্থান অর্জন


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২২ বিকাল ৬:৪

দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক মূল্যায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) টানা দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান অর্জন করেছে। সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন কর্তৃক নির্ধারিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় কৌশলগত উদ্দেশ্যসমূহ; জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা; ই-গভর্ন্যান্স; অভিযোগ প্রতিকার ব্যবস্থা;, সেবা প্রদান প্রতিশ্রুতি ও তথ্য অধিকার কর্মপরিকল্পনাসহ ৫টি বিষয়ে প্রাপ্ত সার্বিক স্কোর ১০০-তে বশেমুরকৃবি ৯৯.৪৭ পেয়ে শীর্ষস্থান অর্জন করেছে। 

এপিএ মূল্যায়নে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (৯৪.৪৮) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (৯৩.৭৫)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার ইউজিসি কর্তৃক এপিএ মূল্যায়নের এ সাফল্যে আনন্দিত এবং গর্বিত। অসামান্য এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সকলের আন্তরিক প্রচেষ্টা ও সর্বাত্মক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্ট সকলের ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তরিক সহযোগীতা বিশ্ববিদ্যালয়ের এ অনন্য সাফল্যের ভিত্তি বলে তিনি উল্লেখ করেন। আগামী দিনগুলোতেও বশেমুরকৃবি’র এ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

প্রীতি / প্রীতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?