ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম

শান্তিরক্ষী জসিমের মৃত্যুতে বাকরুদ্ধ বাবা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১০-২০২২ দুপুর ১১:৩৫

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষী হয়ে গিয়েছিলেন জসিম উদ্দিন (৩১)। বাংলাদেশ সেনাবাহিনীর এই সদস্য দায়িত্ব পালনের সময় বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। মা-হারা জসিমের নিহতের সংবাদে বাকরুদ্ধ মুক্তিযোদ্ধা বাবা আব্দুর নূর। ঘরের মেঝেতে বসে আহাজারি করছেন স্ত্রী শারমিন আক্তার।

স্থানীয় সময় সোমবার রাত সাড়ে আটটায় (বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত দেড়টা) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণে জসিম উদ্দিনসহ (৩২) তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। বর্তমানে জসিমের বাড়ি বিজয়নগরের কাটিঙ্গা গ্রামে চলছে শোকের মাতম।

জসিমের বড় ভাই সহকারী আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার জুলহাস উদ্দিনও মাটিতে লুটিয়ে কাঁদছেন। প্রতিবেশী ও নিকট আত্মীয়রা তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন।
জসিম ও শারমিন বেগমের দুই ছেলেসন্তান রয়েছে। পরিবারের সদস্যদের আহাজারিতে শোকের পরিবেশ বিরাজ করছে। বড় ছেলে মোহাম্মদ একরাম হোসেনের বয়স ছয় বছর। ছোট ছেলে মোহাম্মদ ইমরান হোসেনের বয়স চার বছর। জসিমের বয়স যখন আড়াই বছর তখন তাদের বাড়িতে বউ হয়ে আসেন জাহানারা বেগম। ছোট থেকে মায়ের মতো আদর করে জসিমকে বড় করেছেন ভাবি জাহানারা। জসিমও তাকে মায়ের মতো শ্রদ্ধা করতেন। জাহানারা বেগম বলছিলেন, ‘যেখানেই যেত আমাকে নিয়ে যেত এবং মা বলে পরিচয় করিয়ে দিত। জসিম খুব ভালো ও শান্ত স্বভাবের ছিল।’

সোমবার রাতে জসিমের সঙ্গে জাহানারার শেষ কথা হয়েছিল। জাহানারা বলেন, ‘জসিম তখন স্ত্রী ও দুই সন্তানকে দেখে রাখার কথা বলে। সে বলেছিল, ‘তোমরা ছাড়া তাদের কেউ নেই। দুই সন্তানকে পড়াশোনা করিয়ে মানুষ করো।’

জসিমের ভাই জুলহাস উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে সিলেটের ৬১ বেঙ্গল রেজিমেন্ট থেকে ফোন করে জসিমের নিহতের সংবাদ জানানো হয়। তিনি ১০ বছর ধরে চাকরি করছিলেন। ৯ মাস আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আফ্রিকায় যান। আমার ভাইয়ের মরদেহ দ্রুত দেশে আনা হোক। তার পরিবার ও সন্তানদের জন্য সরকারের পক্ষ থেকে কিছু করার দাবি জানাই।বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ বলেন, ‘জসিমের মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পাশাপাশি তার পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’
সৈনিক জাহাঙ্গীর আলমের বাড়িতে শোকের মাতম: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বোমা বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত সৈনিক জাহাঙ্গীর আলমের মৃত্যুতে তার নীলফামারীর বাড়িতে চলছে শোকের মাতম। নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের তিতপাড়া গ্রামের লতিফর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (২৬)। তিনি ৫ ভাই-বোনের মধ্যে চতুর্থ।

নিহত জাহাঙ্গীরের বড়ভাই কর্পোরাল আবু জার রহমান জানান, তার ভাই ২০১৫ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ১০ মাস আগে তিনি জাতিসংঘের শান্তি মিশনে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ব্যানব্যাট-৮ এলাকার উইক্যাম্পে যান। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৪টায় একটি সেনাদলের সঙ্গে টহলরত অবস্থায় বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলমসহ ৩ বাংলাদেশি সেনা সদস্য নিহত হন। সে সময় আরও ২ সেনাসদস্য গুরুতর আহত হন। নিহত জাহাঙ্গীরের ছোটভাই বাদশা বলেন, ‘মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা টেলিফোনে ঘটনাটি জানান।’ এরপর থেকে পরিবারে শোকের মাতম চলছে। বৃদ্ধ বাবা লতিফর (৬৫) বাকরুদ্ধ। মা গোলেনুর বেগম ( ৫৬) শয্যাশায়ী, যোগ করেন তিনি। তিনি আরও বলেন, ‘জাহাঙ্গীরের সদ্য বিবাহিত স্ত্রী শিমু আক্তার স্বামীর ছবি বুকে আঁকড়ে ধরে স্তব্ধ হয়ে বসে থাকছেন। মাঝেমধ্যে চিৎকার করে কেঁদে উঠছেন। সদা বিনয়ী জাহাঙ্গীরের অকাল মৃত্যুতে আশেপাশের গ্রামগুলোতেও শোক বিরাজ করছে।’ পরিবারের সদস্যরা সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, নিহতের মরদেহ দ্রুত দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট