নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে মধুমতি নদীর তীরে জনস্রোত
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর হাট এলাকায় মধুমতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল নামে মধুমতি নদীর দুই তীরে। কয়েক দিন আগে থেকে প্রচার-প্রচারণা চালানোর কারণে গ্রামের মানুষ ছাড়াও শহর থেকে অসংখ্য মানুষ ভিড় জমান মধুমতি নদীর তীরে।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আশপাশের ১০ গ্রামে উৎসবের আমেজ বিরাজ করে। এ উপলক্ষে শিয়রবর হাটের ওপর মধুমতি নদীর তীরে বসে মেলা। এ মেলায় সকাল থেকেই মিষ্টি, ঝালমুড়ি, ছোট বাচ্চাদের খেলনাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র বেচাকেনা চলে।
এর আগে দুপুরে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্ধোধন করেন লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. লাবু মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল হোসেন, ইউপি সদস্য মো. কামাল শেখ, রুবায়েদ মোল্যা, হিরু মোল্যা, ডাবলু মোল্যা, তোতা মোল্যা প্রমুখ।
চেয়ারম্যান মো. লাবু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, ইসমাইল মোল্যা, জাহিদ হোসেন মোল্যার অর্থায়নে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার শালনগর ইউনিয়নের সাবেক সদস্য মো. আনিচুর রহমান ধলু বলেন, এই মধুমতি নদীতে যুগ যুগ ধরে নৌকাবাইচ প্রতিযোগিতা চলে আসছে। প্রতি বছর বন্যার পানি কমতে শুরু করলে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এবারো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied