ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীর ডুমাইনে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৮-১০-২০২২ দুপুর ১১:৪৯

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের শিধলাজরি সার্বজনীন দুর্গামন্দিরের যুবসমাজ কর্তৃক বিশাল নৌকাবাইচের আয়োজন করা হয়েছিল। গতকাল শুক্রবার (৭ অক্টোবর) ঐতিহ্যবাহী ফুলেশ্বরী নদীতে উক্ত নৌকাবাইচে অংশগ্রহণ করেছিল দূর-দূরান্ত থেকে আসা রঙ-বেরঙের অনেক নৌকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন।

বিশাল নৌকাবাইচের অনুষ্ঠানটি দুই গ্রুপের ভাগ করা হয়েছিল। প্রথম গ্রুপে প্রথম পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহ আসাদুজ্জামান তপন এবং প্রথম গ্রুপের দ্বিতীয় পুরস্কার তুলে দেন আলহাজ মো. মতিয়ার রহমান মোল্লা, সভাপতি ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগ এবং মো. শাকির আহমেদ টোকন, সাধারণ সম্পাদক, ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগ।

দ্বিতীয় গ্রুপে প্রথম পুরস্কার তুলে দেন জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান বাবু কল্লোল কুমার বসু। দ্বিতীয় পুরস্কার তুলে দেন মো. শাহিদুল ইসলাম (উকিল) মোল্লা, মো. কামরুল হাসান মামুন ও এসএম সোহাগ রানা। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুম পারভেজ, জাগরিত ডুমাইনের মো. মোস্তাফিজুর রহমান (পলাশ) মোল্লা এবং ডুমাইন ইউনিয়নের সদস‍্যবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাবু শ্যামসুন্দর সরকার ও সুবাস চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানের প্রধান অতিথি শাহ্ আছাদুজ্জামান তপনের বক্তব্য শেষে নৌকাবাইচের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানেটির মিডিয়া পার্টনার ছিল চন্দনা news24 এবং সার্বিক সহযোগিতায় ছিল ডুমাই ওয়েলফেয়ার সোসাইটি। 

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত