ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সন্ত্রাসী হামলায় আহত দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানের মৃত্যু


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ৮-১০-২০২২ বিকাল ৫:১৮

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার আত্মীয় ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি সাইমন তজু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কুল্লাগড়া ইউনিয়নের রাশিমণি এলাকায় সন্ত্রাসীরা সুব্রত সাংমার ওপর হামলা চালায়। পরে সাড়ে রাত ৮টার দিকে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে পৌরসভার শিবগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছলে চিহ্নিত সন্ত্রাসীর তার ওপর পুনরায় হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। প্রায় ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুর ১২টার দিকে মৃত্যূবরণ করেন তিনি।

তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় আ‘লীগ নেতাকর্মী এবং আদিবাসী ফোরামের নেতাকর্মীরা দুর্গাপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন এবং উপজেলা আ‘লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এছাড়া পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। 

দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী বলেন, এ নিয়ে দাঙ্গা-হাঙ্গামা এড়াতে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত