ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম শহরে সেনাবাহিনীর তল্লাশি


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ৮-৭-২০২১ বিকাল ৭:৩৭

কুড়িগ্রামে করোনা পরিস্থিতিতে শুরু থেকে সামাজিক দূরত্ব মেনে চলতে ও স্বাস্থ্যবিধি মানায় জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে আসছে। কঠোর লকডাউন পরিস্থিতিতে মানুষকে ঘরে থাকতে ও চলাচলের বিধিনিষেধ অমান্য করা নিয়ন্ত্রণে কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চেকপোস্ট বসানো হয়েছে।

জেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে ঘর থেকে বের হওয়া মানুষজনকে ও অটোরিকসাসহ ব্যাটারিচালিত রিকসা, মোটরসাইকেল আরোহীসহ সকলকে জবাবদিহিতার মধ্যে আনতে তল্লাশি শুরু করে। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল থেকে শাপলা চত্বর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৩০ পদাতিক ব্যাটালিয়নের ক্যাপ্টেন মিজান উর রশীদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিতিতে ছিলেন- সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলামসহ সেনাসদস্যবৃন্দ।

পরে ওই চেকপোষ্টে এসে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী সেনাবাহিনীকে সাথে নিয়ে আইন অমান্যকারীদের বিভিন্ন অংকের অর্থদণ্ড করেন।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা