তানোরে চলাচলের রাস্তায় বেড়া, ঘরবন্দি ১২ পরিবারের লোকজন
রাজশাহীর তানোরে চলাচলের রাস্তায় বাঁশের খুঁটি ও নেট জালের বেড়া দিয়ে ঘিরে অন্তত ১২টি পরিবারের সদস্যদের ঘরবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের বিহারইল গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২টি পরিবারের সদস্যরা চরম বেকায়দায় পড়েছেন।
ঘরবন্দি এরশাদ জানান, শুধু তাকে বন্দি করতে গিয়ে এতগুলো পরিবারকে বেকায়দায় ফেলেছেন খালেক ও তার ছেলেরা। ফলে বেড়া না সরালে বাড়ি থেকে কোনোভাবেই বের হতে পারছেন না তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (১০ অক্টোবর) সকালের দিকে উপজেলার বিহারইল গ্রামের মূল রাস্তার পশ্চিমে এরশাদ ও খালেক ছাড়াও অনেকের বসবাস। ঘটনাস্থল এরশাদের বাড়িতে যেতে মাটির কাদা রাস্তায় যেতে হয়। এরশাদের বাড়িসংলগ্ন বাঁশের খুঁটি ও নীল রংয়ের নেট জাল দিয়ে বেড়ার মতো ঘিরে দেন প্রতিবেশী আব্দুল খালেক এবং তার ছেলে আশরাফুল ওরফে মোংলা, সাফিউল ইসলাম সেন্টু ও তাদের স্ত্রীরা।
এরশাদের স্ত্রী জানান, যে জায়গায় বেড়া দেয়া হয়েছে সেখানে হাঁটু পানি জমে আছে। গত বুধবার সকালের দিকে খুঁটি পুঁতে ও দুপুরের আগে নেট জাল দিয়ে ঘিরে তাদের যাতায়াত বন্ধ করে দেয়া হয়। তারপর থেকে বাড়ি হতে বের হতে পারেননি তারা। তাদের বাড়ির সামনে আরো ১২টির মতো পরিবারের সদস্যরাও ওই পথ দিয়ে যাতায়াত করেন। তারাও চলাচল করতে পারছেন না বলে অভিযোগ তাদের।
গ্রামের একাধিক ব্যক্তি জানান, জায়গাটি সরকারের ভিপি সম্পত্তি। সেখানে এভাবে বেড়া দিয়ে চলচলের রাস্তা বন্ধ করা যায় না। এটা বেআইনি কাজ। আক্রোশবশত এভাবে এরশাদকে ঘরবন্দি করতে গিয়ে সবার চলাচল বন্ধ করে মোংলারা। ফলে বেড়া না সরালে কষ্ট করে অনেক দূর দিয়ে ঘুরে চলাচল করতে হবে। এতে চরম সমস্যায় পড়বেন তারা।
ভুক্তভোগী এরশাদ জানান, তিনি চৌবাড়িয়া বাজারে চা-বিস্কুটের ব্যবসা করছিলেন। গত বুধবার হঠাৎ তার আপন চাচা খালেক ও তার ছেলে এবং স্ত্রীরা মিলে রাস্তা ঘিরে বন্ধ করে দেয়। কোনো বিবেকবান মানুষ এভাবে রাস্তা ঘিরতে পারে না বলে জানান এরশাদ।
এ ব্যাপারে খালেকের ছেলে আশরাফুল ওরফে মোংলা জানান, তার পিতার সাথে কী হয়েছে বলতে পারবেন না তিনি। যে জায়গা ঘিরে রাস্তা বন্ধ করা হয়েছে সেটা নাকি ভিপি সম্পত্তি, এমনটি ব্যাপারে তিনি জানান, এসব বিষয়ে সাক্ষাতে আলাপ হবে বলে এড়িয়ে যান তিনি।
এ বিষয়ে উপজেলার কামারগাঁ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামাণিক বলেন, দ্রুততম সময়ের মধ্যে উভয়পক্ষকে নিয়ে বসে চলাচলের রাস্তা অবমুক্ত করা হবে।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied