উখিয়া সীমান্তে ফের গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে আবারো থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে। টানা কয়েক দিন সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও রোববার (৯ অক্টোবর) রাত ৩টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে পাংলাখালী আঞ্জুমান এলাকার ছাত্রলীগ নেতা মোহাম্মদ বাপ্পি বলেন, গোলাগুলির শব্দে আঞ্জুমান এলাকার কেউ ঘুমাতে পারেননি। মনে হচ্ছিল গুলি ঘরের ওপর পড়ছে। আতঙ্কে অনেকে ঘর ছেড়ে পাশের এলাকায় আশ্রয় নিয়েছেন।
স্থানীয় জেলে বেলাল বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মংডু, সাপবাজারে মিয়ানমার সেনাবাহিনী ও আরকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। আমাদের আঞ্জুমান সীমান্ত থেকে মিয়ানমারের সাপবাজারের দূরত্ব বেশি না। তাই গোলাগুলির বিকট শব্দ শোনা যাচ্ছে।
পাংলখালী আঞ্জুমান এলাকার আরেক বাসিন্দা আবু তাহের বলেন, রোববার রাত ৩টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত ভারী অস্ত্রের বিকট শব্দ শোনা যায়। এই আতঙ্কে আমাদের গ্রামের কেউ ঘুমাতে পারেননি। এর আগে এরকম শব্দ শুনিনি।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ গফুর চৌধুরী বলেন, গোলাগুলির শব্দ শুনেছি। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এমএসএম / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ