ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মধুমতি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হসিনা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১০-১০-২০২২ দুপুর ৪:৫৩

মধুমতি নদীর ওপর নির্মিত ছয় লেনের মধুমতি সেতুটি স্থানীয়ভাবে কালনা সেতু নামেও পরিচিত। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ১০ জেলার মানুষের যাতায়াতকে সহজ করতে আজ দুয়ার খুলে দেয়া হয় মধুমতি নদীর ওপর নির্মিত ছয় লেনের মধুমতি সেতু। আজ সোমবার (১০ অক্টোবর) সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১২টায় তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সেতুটি উদ্বোধন করেন। এ সময় তিনি নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুরও উদ্বোধন করেন বলে জানা গেছে।

দৃষ্টিনন্দন মধুমতী সেতু হতে যাচ্ছে দেশের প্রথম ছয় লেনের সেতু। এই সেতুর পূর্ব পাড়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এবং পশ্চিম পাড়ে নড়াইলের লোহাগড়া উপজেলা অবস্থিত। সওজের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাইকার অর্থায়নে এই সেতু নির্মাণ করা হয়েছে। জাপানের টেককেন করপোরেশন ও ওয়াইবিসি এবং বাংলাদেশের আবদুল মোনেম লিমিটেড যৌথভাবে এই সেতুর ঠিকাদারি করছে। ৯৬০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর ওপর নির্মিত এই সেতুটি ৬৯০ মিটার দীর্ঘ।

২৭ দশমিক ১০ মিটার চওড়া সেতুটিতে চারটি উচ্চ গতির লেন ও দুটি সার্ভিস লেন রয়েছে। রয়েছে ৪ দশমিক ৩০ কিলোমিটার সংযুক্ত সড়ক। সেতুটি নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর এবং ঝিনাইদহ জেলাকে সংযুক্ত করেছে। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, যশোর থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণের সময়ও কমিয়ে দেবে সেতুটি।

প্রকল্পের কর্মকর্তারা জানান, সেতুর মাঝখানে বসানো হয়েছে ১৫০ মিটার স্টিলের দীর্ঘ স্পেন। নেলসন লোস আর্চ টাইপের (ধনুকের মতো বাঁকা) এ স্পেন তৈরি করা হয়েছে ভিয়েতনামে। ছয় লেনের এই সেতু হবে এশিয়ান হাইওয়ের অংশ।

সওজ ও পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সেতু চালু হলে নড়াইল, যশোর, বেনাপোল স্থলবন্দর ও খুলনা থেকে ঢাকায় যাতায়াতকারী পরিবহন মাগুরা-ফরিদপুর হয়ে যাতায়াতের পরিবর্তে কালনা হয়ে যাতায়াত করতে পারবে। এতে বেনাপোল ও যশোর থেকে ঢাকার দূরত্ব ১১৩ কিলোমিটার, খুলনা-ঢাকার দূরত্ব ১২১ কিলোমিটার এবং নড়াইল-ঢাকার দূরত্ব ১৮১ কিলোমিটার কমবে।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস