দুর্গাপুরের আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যান গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুব্রত সাংমা হত্যা মামলার আসামি বর্তমান চেয়ারম্যান আব্দুল আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আনিস আহমেদের নেতৃত্বে বাগেরহাটের মোংলা পৌর শহরের মনপুরা ব্রিজসংলগ্ন তোতার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোংলা পৌর এলাকার তোতা মিয়ার জামাতা রুবেলের বাড়ি থেকে আব্দুল আওয়ালকে আটক করা হয়। এ পর্যন্ত হত্যা মামলায় আব্দুল আওয়াল, মো. ইসমাইল হোসেন ও মো. হযরত আলীকে আটক করা হয়েছে।
গ্রেফতার হওয়া আব্দুল আওয়াল দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের বাসিন্দা।
নিহত সুব্রত সাংমা সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ভাতিজা এবং কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত ২৯ সেপ্টেম্বর বিকেলে কুল্লাগড়া ইউনিয়নের রাশিমনি বাজারে আব্দুল আওয়ালের লোকজন হামলা চালায় সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমার ওপর। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ৯ দিন পর (৮ অক্টোবর) তিনি মারা যান। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে নিহত সাবেক চেয়ারম্যানের বোন কেয়া সাংমা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন