কোনাবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ আটক ৬
গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ ৬ মাদকব্যসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ অক্টোবর) রাতে দক্ষিণ হরিণাচলা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- নিশিকান্ত সাহা (৪৮), এমারুল হক (৩১), মানিক মিয়া (৪৮),পারভেজ (২৬), মাসুদ রানা (২২) এবং জাহাঙ্গীর আলম (৪৫)।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী দক্ষিণ হরিণাচলা এলাকায় গাঁজাসহ অবস্থান করছে- এমন সংবাদর ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি আবু সিদ্দিক।
এমএসএম / জামান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied