অবশেষে গ্রেফতার আড়ানী পৌর মেয়র মুক্তার আলী
রাজশাহীর বাঘায় আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশী এলাকা থেকে শুক্রবার (৯ জুলাই) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল মুক্তারকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মেয়রকে নিয়ে যাওয়া হয় বাঘা থানার আড়ানীর তার নিজ বাড়িতে। সেখানে তল্লাশি চালায় পুলিশ। গত ৭ জুলাই তার বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ। ওই অভিযানে মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকেই মেয়র মুক্তার আলী পলাতক ছিলেন।
বাঘা থানার তদন্ত (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, এএসপি রুবেল স্যারের নেতৃত্বে ডিবি পুলিশ রাজশাহীর সহযোগিতায় আড়ানী পৌর মেয়র মুক্তার আলীকে পাবনা জেলার ঈশ্বরদী থানার ফুফুরা এলাকা থেকে আজ শুক্রবার ভোর ৫টার দিকে আটক করেন।
এমএসএম / জামান
জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র
বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬
সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি
মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার
খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়
বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Link Copied