ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মাদারীপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, জনতার হাতে আটক ১


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ১১:৩৮
মাদারীপুর পৌরসভার লঞ্চঘাট সবুজবাগ এলাকায় মঙ্গলবার (১১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে দুই ব্যবসায়ীর বাড়িতে সুকৌশলে প্রবেশ করে ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোনসহ ৪২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল। এ সময় জনগণ ধাওয়া করে তামিম ঘরামী (২০) নামে এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত তামিম কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার আলিম ঘরামীর ছেলে। 
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌরসভার লঞ্চঘাট সবুজবাগ এলাকার শিকদার মোটরের মালিক ব্যবসায়ী গোলাম নবী শিকদার ও তার ভাই স্বর্ণ ব্যবসায়ী গোলাম রসুল শিকদার দীর্ঘদিন ধরে একসাথে বসবাস করে আসছেন। তাদের দুই ভাইয়ের বসতঘরে সুকৌশলে প্রবেশ করে একদল মুখশধারী ডাকাত। ঘরে প্রবেশ করে ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে রশি দিয়ে হাত-পা বেঁধে ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা, ৩টি মোবাইল ফোনসহ ৪২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ ধাওয়া করে তামিম নামে এক ডাকাত সদস্যকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
 
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। একজনকে জনগণ ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত তামিমসহ আরো তিন ডাকাতের নাম আমরা জানতে পেরেছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

গাইবান্ধায় বাড়ছে অপরাধপ্রবণতা, ছয় মাসে ১২০ ধর্ষণ ও ২৪ খুন

কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির নতুন কমিটির পরিচিতি সভাসহ মেয়র প্রার্থীর আত্বপ্রকাশ

তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ পুলিশ অফিসার টিএসআই আসাদুজ্জামান

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবলের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও অনিয়মের অভিযোগ

মনোহরগঞ্জে ২০ বছরেও সংস্কার হয়নি সড়ক জনদুর্ভোগ চরমে

শেরপুরে শিক্ষার প্রেরণায় জেলা প্রশাসকের বিদ্যালয় পরিদর্শন, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ও কাঁকড়া শিকার

বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

পেকুয়ায় বন্যার গ্রাসে আনাবিয়া এগ্রো, ক্ষতির আশঙ্কা ২ কোটি টাকা

বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১