পশ্চিম রেল হাসপাতালে চাকরিবিধি লংঘনের অভিযোগ
রাজশাহীতে পশ্চিম রেলওয়ে মেডিকেলে চাকরিবিধি লংঘন করে ১৯তম গ্রেডের ৪র্থ শ্রেণির চার কর্মচারীকে ১১তম গ্রেডের ২য় শ্রেণির অতিরিক্ত দায়িত্ব প্রদানের অভিযোগ উঠেছে পশ্চিম রেলওয়ে মেডিকেল প্রধান (সিএমও) সুজিত কুমার রায়ের বিরুদ্ধে। এতে ২য় শ্রেণির কর্মকর্তাদের মাঝে বৈষম্য পরিলক্ষিত হচ্ছে।
ক্ষমতার অপব্যবহার ও লোকবলের সংকট দেখিয়ে অনৈতিক সুবিধা গ্রহণের লক্ষ্যে কাজটি করছেন ১১তম গ্রেডের দ্বিতীয় শ্রেণির স্যানিটারি ইন্সপেক্টর পদে দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ৪র্থ শ্রেণির চার কর্মচারী। তারা হলেন- শান্তাহারে কর্মরত ৪র্থ শ্রেণির ড্রেসার পদের আ. মান্নান, পাকশীতে কর্মরত জমাদার পদের জগবন্ধু বিশ্বাস, খুলনায় কর্মরত জমাদার পদের অয়ন সরকার এবং ঈশ্বরদীতে কর্মরত জামাদার পদের আকরাম। উক্ত চার ব্যক্তি এখন অতিরিক্ত দায়িত্বে দ্বিতীয় শ্রেণির সিনিয়র স্যানিটারি ইন্সপেক্টর। উক্ত চার ব্যক্তিসহ ঊর্ধ্বতন অফিসারদের যোগসাজশে নিয়মবহির্ভূতভাবে চাহিদা প্রদান করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল সরবরাহ না নিয়ে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
নিয়ম অনুযায়ী কোনো ৪র্থ শ্রেণির কর্মচারী এ পদের অতিরিক্ত দায়িত্বে এসে চাহিদাপত্রে স্বাক্ষর করার এখতিয়ার রাখেন না। যেখানে রেলের অডিটে আপত্তি তুলতে পারেন। সে আপত্তি বা অনিয়মকে ম্যানেজ করে চলছে লোপাটের মহোৎসব।
উল্লেখ্য, একজন স্যানিটারি ইন্সপেক্টর থাকা সত্ত্বেও ১৯তম গ্রেডের ৪র্থ শ্রেণির কর্মচারীকে সিনিয়র স্যানিটারি পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া কতটা যৌক্তিক তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে, ২০১৯ সাল থেকে অতিরিক্ত দায়িত্বে স্যানিটারি ইন্সপেক্টর পদে জগবন্ধু বিশ্বাস পাকশীতে কর্মরত আছেন। ইতোমধ্যে চাহিদাপত্র দিয়ে চক্রটি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। একই ভাবে আ. মান্নান, আকরাম ও অয়ন সরকারি কোষাগারের টাকা লোপাট করছেন।
জানা গেছে, ২০২১ সালের ২ নভেম্বর ৫০০ পিস ল্যাট্রিন বাকেটের চাহিদাপত্রের বিপরীতে মালামাল না নিয়ে বিল উত্তোলন করা হয়েছে। এরূপ বেশকিছু চাহিদাপত্রে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
জানতে চাইলে চিফ মেডিকেল অফিসার (সিএমও) সুজিত কুমার রায় বলেন, আপনি অফিসে আসেন অথবা ডিএমও পাকশীর সঙ্গে কথা বলতে পারেন। ঠিকাদারের মালামাল আমরা বুঝে নেই না। এটা তারা (স্যানিটারী ইন্সপেক্টর) বুঝে নেয়। লোকবল সংকটে তাদের অতিরিক্ত দায়িত্ব দেয়া আছে।
এ বিষয়ে ডিএমও (পাকশী) শাকিল আহমেদকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কথা বললে জিএম (পশ্চিম) অসীম কুমার তালুকদার বলেন, এ বিষয়গুলো আমার জানা নেই। তবে বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / জামান
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন