সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অচল লিফটে মুক্তিযোদ্ধা মৃত্যুর ঘটনায় ৪ জনের নামে মামলা
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অকেজো লিফটের নিচ থেকে মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় হাসপাতালের পরিচালক ডা. কুদরত ই খুদাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে আব্দুল্লাহ বাদী হয়ে মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে মামলাটি করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান আব্দুল হালিম, ওয়ার্ড মাস্টার মুরাদ হোসেন এবং লিফটম্যান আরিফ হোসেন।
এ ব্যাপারে নিহতের ছেলে আব্দুল্লাহ বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি গত ৪ অক্টোবর বেলা ১১টার দিকে ওষুধ নিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে ৫ অক্টোবর সদর থানায় তার নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করি। এরপর ৯ অক্টোবর বাবার অর্ধগলিত লাশ মেডিকেল কলেজ হাসপাতালের অকেজো লিফটের নিচ থেকে উদ্ধার করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও হাসপাতালের সাধারণ কর্মচারী ও কিছু দালালের কারণে আমার বাবার এমন মৃত্যু হয়েছে। এ কারণে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
মামলার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স. ম কাইয়ুম বলেন, নিহতের ছেলে বাদী হয়ে পরিচালকসহ চারজনের নামে মামলা দিয়েছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে