মঠবাড়িয়ায় শফিকুলের হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার
জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র ও হত্যা পরিকল্পনাকারী পেশাদার ডাকাত ভাড়াটে কিলার ইয়াসিনকে মঠবাড়িয়া থানা পুলিশ ঢাকার লালবাগ থানার বেড়িবাঁধ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে। বুধবার (১২ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া থানা হলরুমে পিরোজপুর জেলা পুলিশ সুপার সাঈদুর রহমান স্থানীয় সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ইয়াসিনসহ বাকি আসামিদের দীর্ঘদিন ধরে আমাদের পুলিশ বাহিনী মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে। আসামিরা বারবার স্থান পরিবর্তন ও মোবাইলের সিমকার্ড পরিবর্তনের কারণে তাদের গ্রেফতারে একটু বিলম্ব হচ্ছে। আমরা আশাবাদী, তাদের সকল ধূর্ততার অবসান ঘটিয়ে সকলকে অতি অল্প সময়ে গ্রেফতার করতে সক্ষম হব।
তিনি আরো বলেন, শফিকুলের সাথে মামলার ১নং আসামি নাসির হাওলাদারের টাকা-পয়সা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও মামলা চলছিল। ওই টাকা শফিকুলের কাছ থেকে আদায় করতে না পেরে তাকে একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে ইয়াছিনের সাথে দুই বছর ধরে পরিকল্পনা করে আসছিল। এ নিয়ে নাসির হাওলাদার ইয়াসিনকে বিভিন্ন কিস্তিতে আড়াই লাখ টাকা প্রদান করেন। শফিকুলকে হত্যার উদ্দেশ্যে ইয়াছিন ৫ সদস্যের একটি দল গঠন করে। হামলার আগের দিন শফিকুলকে হত্যার পরিকল্পনা করতে মঠবাড়িয়ার একটি ঘরে তারা অবস্থান নেয় ও মঠবাড়িয়া বাজার থেকে ইয়াসিন তার সহযোগীদের নিয়ে ৩টি ধারালো দা ক্রয় করে। হামলাপরবর্তী ওই দাগুলো বহেরাতলা নামক স্থানে খাল থেকে ইয়াসিনের জবানবন্দি অনুযায়ী থানা পুলিশ উদ্ধার করে।
এমএসএম / জামান
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ