ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় রাস্তা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ২:২৫

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের স্লুইসগেট সংলগ্ন মোস্তফা হাওলাদার (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে রাস্তার জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অত্র এলাকার অধিকাংশ জমি খোদ সরকারের পানি উন্নয়ন বোর্ডের অধীনে। অথচ সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে প্রায় ৩ যুগের মধ্যে ওই এলকার কয়েশ একর জমি এ পর্যন্ত বিভিন্ন গোষ্ঠী দখলদার ভূমিদস্যুদের কবলে তা বেহাত হয়ে যায়। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের এক ধরনের গাফলতি ও অলিখিত অর্থ বাণিজ্যের বিষয়টি এ ধরনের সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

থানা সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের অফিসটি নামমাত্র থাকলেও অফিস টাইমে সেটি তালাবদ্ধ থাকে। তাদের অবস্থা দেখলে মনে হয় যেন সরকারের কাছে জবাবদিহিতা বলতে এদের কিছু আছে বলে মনে হয় না। ২০২০ সালে এসব দখলদারের বিরুদ্ধে নাম-ঠিকানাসহ সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছিল, যেখানে কোনো দখলদারের কাছে অফিসিয়াল কাগজপত্র পাওয়া যায়নি। বরং তারা জানিয়েছেন, অমুক স্যারের মৌখিক অনুমোদন নিয়ে ঘর উত্তোলন করেছি।

সম্প্রতি ওই জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও বাইপাস সড়ক নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ও স্থানীয় এমপি ডা. রুস্তম আলী ফরাজী একটি রোডম্যাপ তৈরি করেন। স্লুইসগেট সংলগ্ন রত্তন হাওলাদার ৩০ বছর পূর্বে এই জমি জবরদখল করে সেখানে কিছুদিন পূর্বে দ্বিতল বিল্ডিং নির্মাণ করেন, যে কাজের পৌরসভার যথাযথ কোনো প্ল্যান নেই। বাসভবন ছাড়াও তিনি জনগণের চলাচলের রাস্তাকে সংকুচিত করে দুটি দোকানঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। যে অবৈধ স্থাপনা নির্মাণে বাঁধাদানে পানি উন্নয়ন বোর্ডের লোকজনের ওই জমিতে এ পর্যন্ত ছায়াটুকুও পড়েনি। জনস্বার্থে পৌরসভার লোকজন রত্তনকে অনুমোদনবিহীন অবৈধ স্থাপনা নির্মাণে বাধা প্রদান করলে তিনি তার তোয়াক্কা না করে তার প্ল্যানমাফিক কাজের ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছেন। 

এ বিষয় রত্তন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি এর কোনো সঠিক উত্তর দিতে পারেননি। বরং বসবাস করা জমিতে তার যথার্থ কাগজ নেই বলে তিনি জানান। 

পৌরসভার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মনিরুল ইসলাম মিলটন জানান, রত্তনের এত শক্তির উৎস কোথায়, যা ভেবে ওই এলাকার অনেকেই অবাক। চলমান কাজে একাধিকবার বাধা করলেও তিনি তাতে কোনো কর্ণপাত করছেন না। আইন তো সকলের জন্য সমান হওয়া উচিত। জনস্বার্থে রাস্তার পাশ ঠেকিয়ে গড়ে তোলা দোকানঘরের দেয়ালগুলো অতিদ্রুত  ভেঙে দেয়া প্রয়োজন। 

এ ঘটনার বিষয়ে জানতে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবে মাওলা মোহাম্মদ মেহেদী হাসানের মুঠোফোনে (০১৮১৮১৬০০৬৮) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এমএসএম / জামান

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ