ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযানে ৩২ জেলে আটক


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ২:২৭

মা ইলিশ রক্ষায় সরকারের কঠোর বিধিনিষেধ থাকলেও কিছু অসাধু জেলে মাছ শিকারে ব্যস্ত থাকে। তাই নিষেধাজ্ঞা অমান্যকারী চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকারের অপরাধে ৩২ জেলেকে আটক করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মেঘনা নদী এলাকা থেকে তাদের আটক করে নৌ পুলিশ।

চাঁদপুর নৌ পুলিশ সূত্রে জানা যায়, উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ সীমানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক লাখ মিটার কারেন্ট জাল, ৪টি জেলে নৌকাসহ ৩২ জেলেকে আটক করা হয়। আটককৃতদের মৎস্য আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী আমরা মা ইলিশ রক্ষায় রাত-দিন নদীতে টহল জোরদার করেছি। তারই পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টায় ৩২ জেলেকে আটক করা হয়েছে। মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌ সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সার্বক্ষণিক টহল অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস