কোনাবাড়ীতে চাঁদা না দেয়ায় হোটেল মালিককে মারধর
গাজীপুরের কোনাবাড়ীতে চাঁদা না দেয়ায় হোটেল মালিককে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে আতিক পাঠানের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) শেষ রাতে কোনাবাড়ীর জরুন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সিনথিয়া সিয়াম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আবু সাইদ (৪৫) বাদী হয়ে জিএমপির কোনাবাড়ী থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছেন।
কোনাবাড়ী থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, আতিক পাঠানসহ তার বাসার ম্যানেজার প্রায়ই হোটেলে এস বাকি খাওয়ার পর টাকা না দিয়ে চলে যায়। হোটেল মালিক প্রতিবাদ করলে উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বাকি টাকা দেবে না বলে ভয়ভীতি দেখায়। চাঁদার টাকা না দেয়ায় এলাকায় থাকতে দেবে না বলে হুমকি প্রদান করে এবং বাকি টাকা না দিয়ে টালবাহানা করতে থাকে।
আরো জানা যায়, এরই জের ধরে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোরে আতিক পাঠানসহ অজ্ঞাত আরো ৪ থেকে ৫ জন হোটেলের ভেতরে প্রবেশ করে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার কাছে নগদ টাকা দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে চড়-থাপ্পর ও কিল-ঘুষি মারে এবং হোটেলের ক্যাশ বাক্স ভাংচুর করে ৪১ হাজার টাকা নিয়ে যায়। শুধু টাকা নিয়েই ক্ষ্যান্ত হয়নি আতিক পঠান, তাকে হোটেল থেকে জোরপূর্বক তুলে তার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে রক্তাক্ত যখম করে। পরে মার্কেটের মালিক বাপ্পি পাঠানের ফোন পেয়ে ছেড়ে দেয় ভুক্তভোগীকে। এ বিষয়ে কাউকে না জানাতে হুমকি দেয়। পরবর্তীতে চাঁদা না দিলে এ এলাকায় ব্যবসা করতে দেবে না বলে শাসিয়ে দেয়। এ ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করিলে যে কোনো সময় তার প্রাণনাশ করে লাশ গুম করবে বলে ছেড়ে দেয় ।
এ বিষয়ে জানতে মার্কেটের মালিক বাপ্পি পাঠানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হোটেল মালিককে তুলে নিয়ে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
ঘটনার বিষয় জানতে আতিক পাঠানের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস