গলাচিপায় জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো' স্লোগান নিয়ে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সুসজ্জিত ব্যান্ডদল নিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ১০টায় গলাচিপা উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইব্রাহিম দফাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আল আমিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচন সভায় প্রধান অতিথি হিসেবেেউপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র আহসানুল হক তুহিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক মো. কাওসার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হারুন অর রশিদ হাওলাদার, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জালাল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. শাকিল মোশাররফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে উপজেলা শ্রমিক লীগের উদ্যােগে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের