দুর্গাপুরে চোখ ওঠা রোগ বাড়ছে, সংকট ওষুধের
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাড়ছে চোখ ওঠা রোগের প্রকোপ। গত এক সপ্তাহে এ রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উপজেলার শত শত নারী-পুরুষ ও শিশু এ রোগে আক্রান্ত হয়েছে। প্রতিদিনই চোখ ওঠা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তবে চোখ ওঠা রোগে আক্রান্ত পুরুষের সংখ্যাই বেশি।
এদিকে উপজেলা সদরসহ বিভিন্ন বাজারের ফর্মেসিগুলোতে চোখের ড্রপের সংকট দেখা দিয়েছে। এতে চাহিদামতো ড্রপ না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা।
এ নিয়ে বুধবার (১২ অক্টোবর) সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার প্রায়প্রত্যেক গ্রামেই চোখ ওঠা রোগ হানা দিয়েছে। প্রতিদিনই সরকারি হাসপাতাল, গ্রাম্য চিকিৎসক ও চক্ষু বিশেষজ্ঞদের কাছে চোখ ওঠা রোগীরা ভিড় করছেন। বাড়ির একজন সদস্য আক্রান্ত হলে পরিবারের প্রায় সব সদস্যই এ রোগে আক্রান্ত হচ্ছেন। সাধারণত চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখে ময়লা হওয়া, চোখে ব্যথা অনুভব ও খচখচ করা, রোদে অস্বস্তি লাগা লক্ষণ নিয়ে রোগীরা চিকিৎসকের কাছে যাচ্ছেন। এ রোগে আক্রান্ত শিশুরা অল্প কয়েক দিনের মধ্যে ভালো হলেও বড়দের ক্ষেত্রে প্রায় সপ্তাহ খানেক পর্যন্ত সময় লেগে যাচ্ছে।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকণ্পনা কর্মকর্তা ডা. সজিব রায় বলেন, গত কয়েক দিন আগে চোখ ওঠা রোগীর সংখ্যা কম ছিল। কিন্তু বর্তমানে হাসপাতালে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। গত এক সপ্তাহে হাসপাতালে ৪ শতাধিক রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। আক্রান্ত রোগীদের চিকিৎসা নেয়ার পাশাপাশি চোখ পরিষ্কার রাখা এবং কালো রংয়ের চশমা ব্যবহারের পরামর্শসহ দিয়েছেন। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ড্রপের কোনো সংকট নেই বলেও জানান তিনি।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন