মাদারীপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাদারীপুর জেলার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সাংবাদিকদের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন মাদারীপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মাসুদ আলম। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সকল প্রকার দুর্নীতি ও জঙ্গি নির্মূলে যা যা করার, অতীতের ন্যায় আগামীতেও তা করবেন বলে জানান তিনি।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় তিনি বলেন, সকলের ঊর্ধ্বে জনসাধারণের জানমালের নিরাপত্তা। পুলিশ জনগণের বন্ধু ও সেবক। একটি জেলার প্রতিটি নাগরিক অবশ্যই তা অনুভব করবে। আমি নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করব। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করি।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুজ্জামান ফকির এবং জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা