ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুরে মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেফতার ১


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ৩:৫৩
গাজীপুরের কাশিমপুরে এক মাদ্রাসাছাত্রীকে (৮) অপহরণের অভিযোগে বাবু বেপারী ওরফে রতন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত বাবু বেপারী কাশিমপুর থানার হাতীমারা পশ্চিমপাড়া এলাকার মিরু বেপারী ছেলে। তার বিরুদ্ধে কাশিমপুর থানায় এর আগেও একটি ধর্ষণ মামলা হয়েছিল, যা বর্তমানে আদালতে চলমান।
 
অপহৃত ছাত্রীর বাবা জানান, তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে লেখাপড়া করে। গত ১১ অক্টোবর বেলা সোয়া ১১টার দিকে মাদ্রাসা থেকে ফেরার পথে হাতীমারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে তাকে জোর করে মোটরসাইকেল তুলে নেয়ার চেষ্টা করে বাবু বেপারী। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরবর্তীতে বুধবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টা দিকে প্রতিদিনের ন্যায় মাদ্রাসা থেকে ফেরার পথে হাতীমারা গিয়াসউদ্দিন মোল্লার ইটভাটার সামনে েএলে ওই মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক তার মোটরসাইকেল তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে ভুক্তভোগী তার হাতে কামড় দিয়ে চিৎসার করতে থাকে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে মেয়েটিকে ফেলে মোটরসাইকেল নিয়ে চলে যায়।    
ওই দিন রাতেই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে হাতীমারা বন্ধন গার্মেন্টস লিমিটেডের সামনে থেকে গ্রেফতার করে।
 
গাজীপুর মেট্রোপলিন পুলিশের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মামুন হোসেন জানান, তাকে বুধবার রাতেই গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এমএসএম / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ