ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

টিকা দেয়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার প্রভাব পড়বে না : শিক্ষামন্ত্রী


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ৪:৩৫

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার প্রভাব পড়বে না। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, করোনার টিকা গ্রহণের সাফল্যের ক্ষেত্রে সারাবিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। দেশের অধিকাংশ মানুষ ও প্রায় সকল শিক্ষার্থীকে ইতোমধ্যে আমরা টিকার আওতায় নিয়ে এসেছি। এখন ৫ থেকে ১১ বছর বয়সীদেরও টিকার আওতায় আনা হচ্ছে। তবে মাঝে মাঝে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও আমরা আশা করছি আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবং শিক্ষার্থীদের কোনো রকম অসুবিধা হবে না। কারণ, তারা ইতোমধ্যে টিকা গ্রহণ করেছে এবং তারা সুরক্ষিত থাকবে বলে আমরা আশা করি। তবে টিকা দেয়া থাকুক না থাকুক, আমাদের সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনায় একটি নৌ মহড়া অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস