ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুরে রাস্তার পাশে কাঁদছিল নবজাতক, হাসপাতালে ভর্তি করল পুলিশ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৩-১০-২০২২ বিকাল ৫:৭
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে  রাস্তার পাশ থেকে কাপড়ে পেঁচানো দুই দিন বয়সী ছেলে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ সময় তাকে খাওয়ানোর জন্য গুঁড়াদুধ ও পোশাক কিনে দেয়া হয়।
 
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে কাশিমপুর থানার মাধবপুর ওয়াপদা সড়কের আলম সরকারের বাড়ির পশ্চিম সড়কের পাশে পড়ে থাকা নবজাতকের কান্নার শব্দ পেয়ে এলাকাবাসী কাশিমপুর থানা পুলিশে খবর দিলে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
 
কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে হেফাজতে নেয়া হয়। পরে ওই নবজাতককে খাওয়ানোর জন্য গুঁড়াদুধ ও পোশাক কিনে দেয়া হয়েছে।  চিকিৎসার জন্য নবজাতকটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
 
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল করিম জানান, শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রথমে হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে জেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী নবজাতককে লালন-পালনের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ