ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

জাবিতে শুরু হতে যাচ্ছে আন্তঃহল ও নবীন বিতর্ক প্রতিযোগিতা


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১৪-১০-২০২২ দুপুর ১১:৫৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন- জেইউডিও’ উদ্যোগে শুরু হতে যাচ্ছে আন্তঃহল ও নবীন বিতর্ক প্রতিযোগিতা। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিযোগিতার আয়োজকবৃন্দ।
 
‘হৃদয়ে সূর্য, কন্ঠে কিরণ’ স্লোগানে ‘ইএমকে সেন্টার-জেইউডিও ১৫তম আন্তঃহল ও ৪র্থ নবীন বিতর্ক প্রতিযোগিতা ২০২২’ শিরোনামে এবারের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা ১৪ অক্টোবর শুরু হয়ে ২২ অক্টোবর পুরষ্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে।
 
সংবাদ সম্মেলনে আয়োজকবৃন্দ বলেন, প্রতিযোগিতাটি ২টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে ১৪ অক্টোবর বাংলায় ও ১৫ অক্টোবর ইংরেজিতে নবীন বিতর্ক অনুষ্ঠিত হবে। এতে শুধু ৫০ ব্যাচের (প্রথম বর্ষ) শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয় ভাগে ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা। এছাড়া ২২ অক্টোবর জহির রায়হান অডিটোরিয়ামে ফাইনাল ও পুরস্কার বিতরণের মাধ্যমে এবারের আয়োজন শেষ হবে। প্রতিযোগিতায় ক্যাম্পাসের প্রতিটি হল থেকে একটি করে দল অংশগ্রহণ করতে পারবে।
 
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক জিল্লাল হোসাইন সৌরভ বলেন, ‘ক্যাম্পাসে এবারই প্রথম এতো বেশী সংখ্যক শিক্ষার্থী নিয়ে কোন সংগঠন বিতর্ক প্রতিযোগীতা আয়োজন করতে পারছে। এখন পর্যন্ত আমরা প্রথম বর্ষের ৫২ জন শিক্ষার্থীকে ইংরেজি ও ৬০ জন বাংলায় বিতর্ক প্রতিযোগী পেয়েছি। আমরা আশা করি এর মাধ্যমে নবীনদের মাঝে এই প্রতিযোগিতার মাধ্যমে বিতর্কের আগ্রহ আরও বাড়বে। এছাড়া বিতর্ককে সামাজিক আন্দোলনে পরিণত করার যে লক্ষ তা আরো বেগবান হবে।’
 
সভাপতি ফারহান আনজুম করিম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন- জেইউডিও’ বিতর্ককে একটি সামাজিক আন্দোলন হিসেবে ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর। জেইউডিও বিশ্বাস করে নবীন বিতার্কিক তৈরি করাই এই সংগঠনটির অন্যতম সফলতা। জেইউডিও সারা বছরই বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি উৎসবমুখর পরিবেশ বজায় রাখার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় আগামী ১৪ থেকে ২২ অক্টোবর ১৫তম আন্তঃহল এবং ৪র্থ নবীন বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হতে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা

জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন

জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন

সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি

প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর

জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’

জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প

দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা

রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক