সাফজয়ী ৮ নারী ফুটবলারকে অগ্রণী ব্যাংকের সংবর্ধনা
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চাম্পিয়নশিপ-২০২২-এর ফাইনাল জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের মযমনসিংহ বিভাগের ৮ জনকে সংবর্ধনা দিয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা পাওয়া ওই ৮ জন নারী ফুটবলার হলেন- সানজিদা আক্তার, শামছুন্নাহার সিনিয়র, শামছুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, তহুরা খাতুন, সাজেদা আক্তার, মার্জিয়া আক্তার ও কৃষ্ণা রাণী সরকার। অনুষ্ঠানে ফুটবলারদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যগাথা ড. দীনেশচন্দ্র সেনের সংকলিত মৈমনসিংহ গীতিকা প্রদান করা হয়।
এ সময় শুভেচ্ছা বক্তব্যে সানজিদা আক্তার ও কৃষ্ণা রাণী সরকার বলেন, দেশের মেয়েরা ফুটবল খেলায় অনেকটাই পিছিয়েছিল। তবে আমরা সকল বাধা উপেক্ষা করে দেশের জন্য একটি সম্মান বয়ে নিয়ে আসতে পেরেছি। অগ্রণী ব্যাংক আমাদের যে সম্মান আজকে দিয়েছে তা দেশের আরো ১০টি মেয়েকে ফুটবল খেলার প্রতি উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক একেএম শামীম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো মুরশেদুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।
প্রধান অতিথি মো. মুরশেদুল কবীর বলেন, আজ নারীরা সমাজের সব সেক্টরের উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমনকি তারা দেশের জন্য ফুটবলে সম্মান বয়ে নিয়ে এসেছেন। অগ্রণী ব্যাংক সব সময় সমাজের নারীদের উন্নয়নে কাজ করে থাকে। অনেক নারী আমাদের ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে স্বাবলম্বী হয়েছেন।
এমএসএম / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক