ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালুর দাবিতে গণঅনশন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৫-১০-২০২২ দুপুর ৪:৪৯

মাদারীপুরে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু করার দাবীতে প্রতীকী গণঅনশন করেছে স্থানীয় সকল স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড় শহীদ কানন চত্বরে নিরাপদ চিকিৎসা চাই, মাদারীপুর জেলা শাখার আয়োজনে এই গণঅনশন পালন করা হয়। দুই ঘন্টাব্যাপী চলা এই প্রতীকী গণঅনশনে গণঅনশনে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে ৫০০ শতাধিক স্বেচ্ছাসেবীসহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়।

এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন এর নেতৃবৃন্দ বলেন, ‘মাদারীপুরে ১০০ শয্যা বিশিষ্ট একটি সদর হাসপাতাল রয়েছে। এখানে প্রতিদিন ২০০-২৫০ রোগী চিকিৎসার জন্য ভর্তি থাকে। এখানে প্রতিদিন প্রায় ৫০০ রোগী চিকিৎসার জন্য আসে। ধারণ ক্ষমতার থেকে ২-৩ গুণ রোগী বেশি ভর্তি হয়। অধিকাংশ সময় রোগীদের পড়তে হয় চরম বিড়ম্বনায়। অধিকাংশ সময় রোগীদের ফ্লোরে বারান্দায় এবং সিড়িতে রাত্রীযাপন করতে হয়। যা অত্যান্ত মর্মান্তিক এবং দু:খজনক। এছাড়া মাদারীপুর সদর হাসপাতালের উন্নত চিকিৎসা সরঞ্জাম আধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসক না থাকায় অধিকাংশ সময় রোগীদেরকে ফরিদপুর, বরিশাল এবং ঢাকায় প্রেরণ করা হয়।

নেতৃবৃন্দ আরো বলেন, সদর হাসপাতালের আরএমও ডা. নুরুল ইসলামের তথ্যমতে মাদারীপুর সদর হাসপাতালে মাত্র ১৩ জন চিকিৎসক রয়েছে। সাড়ে ১২ লক্ষ মানুষের এই শহরে ১৩ জন চিকিৎসক মানুষের সাথে তামাশা ছাড়া আর কিছুই না। রোগীদের কথা চিন্তা করে ২০১৫-২০১৬ অর্থ বছরে ২০ কোটি টাকা ব্যয়ে গণপূর্ত অধিদপ্তর মাদারীপুর সদর হাসপাতাল নির্মাণ কাজ শুরু করে। ২০১৯ সালের শুরুতে নির্মাণ কাজ শেষ হলেও আমরা যতদূর জেনেছি আমলাতান্ত্রিক জটিলতার কারণে হাসপাতালটি এখনও চালু হয়নি। হাসপাতালটি এখনও চালু না হওয়ায় একদিকে আমরা যেমন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছি অন্যদিকে সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। হাসপাতালটি ইতিমধ্যেই ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। তাই আমি কর্তৃপক্ষকে অুনরোধ করবো অতিদ্রুত হাসপাতালটি চালু করে দিন। চিকিৎসা সেবা আমার মৌলিক অধিকার, চিকিৎসা সেবা আমার জন্মগত অধিকার, আমি জন্মের পরপরই আমি আমার এই অধিকার প্রাপ্য। অতএব দায়িত্বশীলদেরকে বলবো আজকের এই আন্দোলন অহেষ্ণু আন্দোলন, এই আন্দোলন কে সহিষ্ণু আন্দোলনে রূপ দেবেন না। তাহলে ফলাফল ভালো হবে না।’

প্রতীকী অনশনে ‘‘হাসপাতালে ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিষ্ট ও প্যাথলজিষ্ট পর্যাপ্ত পরিমানে নিয়োগ দিতে হবে’’ ‘‘আর কত? লাশ পেলে হাসপাতালের তালা খলে দেবে?’’ ‘‘প্রতিটি মানুষের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে হবে,’’ ‘‘চিকিৎসার নামে হয়রানি বন্ধ করা হোক,’’ নানা শ্লোগান লেখা প্লাকার্ড হাতে নিয়ে গণঅনশনে অংশ নেয় সকল সেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দসহ অন্যরা। এতে নেতৃত্ব দেন নিরাপদ চিকিৎসা চাই, মাদারীপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ।

জামান / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু