ঈশ্বদীর পাকশী বাইপাস মহাসড়কে সিএনজিচালককে মারপিট ও টাকা ছিনতাই
শনিবার (১৫ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পাবনার ঈম্বরদীর মুন্নার মোড়ে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীবাহী চলন্ত সিএনজির গতিরোধ করার পর চালক রাসেম আলীকে মারপিট করে ৬৮ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। রাসেম আলী সিএনজিতে যাত্রী নিয়ে রূপপুর যাওয়ার পথে পাকশী বাইপাস মহাসড়কের মুন্নার মোড়ে তাকে মারপিট ও টাকা ছিনতাই করা হয়। ঘটনার পরই স্থানীয়রা রাসেম আলীকে ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করে।
পরে জয়নগরের অপর তিন সিএনজিচালককে আসামি করে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দাখিল করেন। এরপর আহত রাসেমসহ উত্তেজিত অপর ১৭ জন সিএনজিচালক ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে এসে লিখিত অভিযোগসহ ছিনতাই ঘটনার বর্ণনা দিয়ে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থার জন্য অফিসার নিয়োগ করা হয়েছে।
জামান / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত