ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরে ফারুকের পক্ষে ভোট চাচ্ছেন মাহমুদা বেগম কৃক


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ১১:৩২

সৈয়দা সাজেদা চৌধুরীর পর বৃহত্তর ফরিদপুরের একমাত্র জনপ্রিয় নারী নেত্রী হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক-এর। তিনি ইতোমধ্যেই প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। ইতিপূর্বে ফরিদপুর-১ আসনের প্রতিটি ইউনিয়ন নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন। 

এবার ফরিদপুর জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের পক্ষে আনারস মার্কায় ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন। কৃকের আচার ব্যবহারে মুগ্ধ হয়ে ভোটাররা ভোট দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।  গত ১৫ অক্টোবর মধুখালীর বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ সময়ে ভোটারদের সাথে মতবিনিময় করেছেন কৃক। তারই ধরাবাহিকতায় সন্ধ্যা ৭টার সময় নওপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সকল সদস্যকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চ্যেয়ারম্যন জাহিদুল হাসান  টিপু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সকলের প্রিয় মানুষ মাহমুদা বেগম কৃক।

তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ; জেসমিন ফেরদৌসী শিখা, সহ-সভাপতি ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ; অ্যাডভোকেট সুচিত্রা শিকদার, সহ- সভাপতি  ফরিদপুর জেলা; যুগ্ম-সাধারণ সম্পাদক নারগিস বানু; ইসরাত জাহান রত্না, সাংগঠনিক সম্পাদক জেলা মহিলা আওয়ামী লীগ; মাহমুদা তামান্না চুমকি, দপ্তর সম্পাদক ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ।

এছাড়াও উপস্থিত ছিলেন- নাজমা আক্তার, অজিফা খানম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য। আরো উপস্থিত ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাথীসহ অনেকে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওপাড়া ইউনিয়ন পরিষদের সকল মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারগণ। 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত