মানিকগঞ্জে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
মানিকগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১৫ অক্টোবর) রাতে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- জেলার দৌলতপুর উপজেলার নটুয়াবাড়ী এলাকার জজ মিয়ার ছেলে মো. তরিকুল ইসলাম (১৯) এবং আলমগীর মিয়ার ছেলে মো. রকি আহম্মেদ (২০), টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ছলিমাবাদ উত্তরপাড়া এলাকার সইজদ্দিনের ছেলে মো. সোবহান (২৫), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নটুয়াবাড়ী এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন (২১) এবং কক্সবাজার জেলার উখিঁয়া থানার পালংখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো আবদুল্লাহ (২০)।
রোববার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবির) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
তিনি জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। অভিযানে জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিংগি এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ তরিকুল ও রকিকে গ্রেফতার করা হয়। অপরদিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পাশে ভাই ভাই হোটেলের সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ সোবহান, ইকবাল ও আবদুল্লাহকে গ্রেফতার করা হয়। আসামিদের মধ্যে তরিকুল ও রকির বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied